চট্টগ্রামের হাটহাজারীতে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ৫নং ওয়ার্ডস্থ মা ম্যানসন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের মোঃ বাহাদুরের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ফটিকা এলাকার মা ম্যানশন নামের একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন নিহত কিশোরী। রাতে দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ ও কোন সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হওয়ায় দ্রুত পুলিশকে খবর দেয় পরিবার ও স্থানীয়রা। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার (এসআই) জমির ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে মুন্নিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে কেন এমন মৃত্যু এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি নিহতের পরিবার। তবে স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের জেরেই এ মৃত্যু।
হাটহাজারী মডেল থানার (এসআই) জমির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইউএন/এসআর