ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪০ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার কাচারী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিনি জানান, কাচারী সড়কে মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অনিয়মগুলোর মধ্যে ছিল— মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় পণ্যের দাম অন্তর্ভুক্ত না করা, দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া দুগ্ধজাত পণ্য বিক্রি করা।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন–২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স বন্ধু স্টোর, এয়ার মোহাম্মদ ফল বিতান, মেসার্স আলম ক্রোকারিজ, বাবুল স্টোর, কে আর গ্রোসারি শপ, হাজী জেবল স্টোর ও হাফেজ জিন্নাহ স্টোরসহ মোট আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement