ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভিক্ষাবৃত্তি রোধে মনোহরদীতে ২৭ জনকে ছাগল উপহার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৫৩ পিএম
X

নরসিংদীর মনোহরদী উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২৭ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। এ সময় চালাকচর ইউনিয়নের নির্বাচিত ২৭ জন উপকারভোগীর হাতে ছাগল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা রাকিবুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান বলেন, “ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি দূর করতে সরকার পুনর্বাসনমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষকে বিকল্প আয়ের সুযোগ করে দিয়ে স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।”

তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, “প্রাপ্ত ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করলে তা তাদের পরিবারের আয়ের নতুন পথ তৈরি করবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেওয়া হলে তারা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে উল্লেখ করেন।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝