ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে ৭০০ পরিবারকে যাকাতের উপহার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম
X

ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক বলেছেন, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ-এর নানা কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, ভিক্ষার হাতকে কর্মীর হাতে পরিণত করছে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজনে যাকাতের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে এবং সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইন তানভীর, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী।

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। আরও বক্তব্য রাখেন ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, লায়ন হাজী দ্বীন মোহাম্মদ এবং স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী এবং ডেফোডিল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ।

অনুষ্ঠানে ২৭টি পরিবারকে ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার ও নগদ টাকাসহ মোট দুই লাখ টাকার উপহার দেওয়া হয়। এদিন প্রধান অতিথি সংগঠনের ২৫তম সেলাই মেশিন হস্তান্তর করেন।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝