ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রংপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৫:১১ পিএম
X

রংপুর নগরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চারটি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বিদেশি পণ্যের নামে ক্রেতাদের বিভ্রান্ত করে পণ্য বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়।

বুধবার নগরীর বিভিন্ন মার্কেটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযানে নগরীর ভিন্টেজ ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে বিদেশি পণ্য না থাকা সত্ত্বেও বিদেশি পণ্য হিসেবে প্রচার করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নিশাত বেনারশী শোরুমে ভারতীয় ও দেশীয় শাড়ি বিক্রি করা হলেও কোনটি বিদেশি আর কোনটি দেশীয়—সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রয়্যালিটি মেগা মল-এ বিদেশি কাপড় বলে বিক্রি করা হলেও সব কাপড় বিদেশি না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া টপ টেন শোরুমকে বিভিন্ন অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “ঈদকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের নামে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। যাতে ক্রেতারা বিদেশি পণ্য ভেবে প্রতারিত না হন, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলওয়াই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝