ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ১১:০২ এএম
X

নারায়ণগঞ্জে পুলিশের এএসআইয়ের ওপর ধারালো অস্ত্র সহকারে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সরকারি পিস্তলটি গুলি ও ম্যাগজিনসহ ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাতে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিন জন ছিনতাইকারীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। 

আটককৃতরা হলেন- শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. মিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মদ ও হাসান।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে মিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এএসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে নানা ভাবে পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং ছিনিয়ে নেয়া অস্ত্রটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন।'

সোমবার ভোর ৬টায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি গুলিসহ ছিনতাই করে পালিয়ে যায়।

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝