ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে পদক্ষেপ গ্রহণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম
X

রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় সংস্থার আহ্বায়ক কমিটির ৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, নগরীর দেবিপুর মৌজায় প্রায় ১৫ একর জমির ওপর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জমি অধিগ্রহণের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পরবর্তীতে ক্রীড়া পরিষদের প্রতিনিধিরা স্থান পরিদর্শন করে সাইট নির্বাচন সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, প্রকল্পের দৃশ্যমানতা যাচাই, জমি অধিগ্রহণ, মাটি ভরাট এবং সীমানা প্রাচীর নির্মাণসহ প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগ একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স পাবে।

সভায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসার ঘটাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমের হালনাগাদ তথ্য সংগ্রহ, বিভাগীয় কমিশনার কাপ ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন, প্রয়োজনীয় উপকমিটি গঠন, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয় স্থাপন এবং বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সামসুজ্জামান সামু, মির্জা ফয়সাল আমিন, শামীম খান মিসকিন, সরকার মাজহারুল মান্নান, তারেক আহমেদ রুবেন, মো. হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক শিলু, এরশাদ হোসেন ও সাজ্জাদ হোসেন পৃথিবী উপস্থিত ছিলেন। সভায় প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন সংস্কার বিভাগীয় সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক।

এলওয়াই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝