ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাহুবলে ধর্ষণ-পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:১৭ পিএম
X

হবিগঞ্জের বাহুবলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম বাহুবল উপজেলার লাকুড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

র‍্যাব জানায়, ভুক্তভোগী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোগাউড়া এলাকার বাসিন্দা। প্রায় এক বছর আগে তিনি বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে সহকারী হিসেবে চাকরি নেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই নুরুল ইসলাম তার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে নুরুল ইসলাম ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী চাকরি ছাড়তে চাইলে ধারণকৃত ভিডিও বিদেশে থাকা পরিচিতদের কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এরপর আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝