ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাটির নিচে পানির ট্যাংকিতে তেল মজুত; ২ ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম
X
Advertisement

অতিরিক্ত লাভের আশায় বাড়ির পাশের বাঁশ ঝাঁড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে দশ হাজার লিটার জ্বালানি তেল মজুত করেছিলেন, এমন কথা জানালেন নাটোরের সিংড়ার তেল ব্যবসায়ী রুবেল হোসেন। 

রোববার দুপুরে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান পৌর শহরের মেসার্স সততা ট্রেডার্সে গিয়ে দেখা যায় পানির ট্যাংকিতে মজুতকৃত সেই জ্বালানি তেল স্থানীয় কৃষকদের মাঝে নায্যমূল্যে বিক্রয় করছেন ওই ব্যবসায়ী। এর আগে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাঁড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে তেল সংরক্ষণের খবরে অভিযান পরিচালনা করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। পরে খোলা জায়গায় অবৈধভাবে পানির ট্যাংকিতে দশ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণে ওই ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা জরিমানা ও মজুদকৃত তেল ৪৮ ঘন্টার মধ্যে দোকানে স্থানান্তর করে নায্যমূল্যে বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন ইউএনও।

তেল ব্যবসায়ী রুবেল হোসেন আরো বলেন, কিছু লাভের আশায় বেশী দামে বাঘাবাড়ি থেকে এই তেল কিনে মজুত করেছিলেন। আর পানির ট্যাংকিটি তিনি ভাড়ায় এনেছিলেন। আর কোন দিন এমন ধরণের কাজ করবেন না জানিয়ে ভুল স্বীকারও করেন।

এদিকে রোববার সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধার্য্য মূল্যের চেয়ে বেশী দামে তেল ও পর্ণ্য বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। 

অভিযানে বামিহাল বাজারের ব্যবসায়ী জগদিস (৫৫) এর কুড়ি হাজার ও একই বাজারের নৃপেন্দ্রনাথ (৫০) এর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এসআই/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement