ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:১৩ এএম
X

এফএ কাপের রোমাঞ্চকর এক ম্যাচে দ্বিতীয় স্তরের দল ওয়েক্সহ্যামকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। শনিবার রেসকোর্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের দলটি।

অতিরিক্ত সময়ের ৯৭তম মিনিটে কাছ থেকে জোরালো ভলিতে গোল করে চেলসিকে প্রথমবারের মতো এগিয়ে দেন আলেহান্দ্রো গারনাচো। তার শটে এতটাই জোর ছিল, বলটি পোস্টের পেছনে লেগে জালে জড়িয়ে যায়।

এর আগে ৯৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েক্সহ্যামের জর্জ ডবসন, ফলে দলটি ১০ জনে পরিণত হয়। অতিরিক্ত সময়ের শেষদিকে লুইস ব্রান্ট হেডে গোল করে সমতা ফেরানোর আশা জাগালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরে ১২৫তম মিনিটে জোয়াও পেদ্রোর দুর্দান্ত গোলে জয় পায় চেলসি।

ম্যাচের ১৮তম মিনিটে ক্যালাম ডয়েলের লম্বা পাস ধরে দৌড়ে গিয়ে গোল করে ওয়েক্সহ্যামকে এগিয়ে দেন স্যাম স্মিথ। পরে চেলসি ভাগ্য সহায়তায় সমতা ফেরায়- গারনাচোর শট ক্লিয়ার করতে গিয়ে জর্জ থমাসনের বলটি গোলরক্ষক আর্থার ওকোনকওর গায়ে লেগে জালে ঢুকে পড়ে।

৭৮ মিনিটে আবারও এগিয়ে যায় ওয়েক্সহ্যাম। কর্নার থেকে রায়ান লংম্যান বল এলাকায় ফেরালে ডয়েল তা রবার্ট সানচেজের জালে জড়ান। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্বাগতিকরা। জর্জ ডবসনের পিছলে যাওয়া থেকে সুযোগ পেয়ে জশ আচেমপং জোরালো শটে গোল করে ম্যাচ ২–২ করে দেন এবং খেলাটি গড়ায় অতিরিক্ত সময়ে।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে দুই গোল করে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি এবং নিশ্চিত করে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝