ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:০৬ এএম
X
Advertisement

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (০৭ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়েছে। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে পারাপারের জন্য আসা বিভিন্ন ধরনের যানবাহন আটকে যায়। এতে অপেক্ষায় থাকা গাড়ির চালকসহ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, “ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।”

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement