ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৫৩ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় একশত পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন ওই এলাকার মো. ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজান ও অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আনোয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকদিন যাবৎ পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের আটক করা হচ্ছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝