ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ২ দগ্ধসহ আহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
X

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পশ্চিমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ২ জন দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন। দগ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আরমান শেখের মালিকানাধীন তিন তলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ২ জন দগ্ধসহ ৩ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিস্ফোরণে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। এ সময় বিস্ফোরণের আগুনে ঝুটের মধ্যেও আগুন লেগে যায়। আশপাশের আরও কয়েকটি ভবনের জানালার কাচ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভায়।

বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝