ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কয়রায় ইজিবাইকের ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম
X

‎খুলনার কয়রা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন (৮) নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশু রাবেয়া। এ সময় চাদআলী থেকে আসা একটি ইজিবাইক দেবাশিস ডাক্তারের বাড়ির সামনে আসলে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু রাবেয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত শিক্ষার্থী স্থানীয় গাজি শিশু শিক্ষানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে উপজেলার বামিয়া গ্রামের এলাকার রবিউল ইসলামের মেয়ে।

‎কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, চাপা পড়ায় মেয়েটির বুকে আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মৃত্যুবরণ করে।

‎এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে নিয়ম না মেনে দ্রুতগতিতে ইজিবাইক চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এসব যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।

‎কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝