নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকার বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার গভীর রাতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ- গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামি ফালানকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনাকে ধামাচাপা দিতে ফালান সহ ১০/ ১২জন সন্ত্রাসী বাদীকে হুমকী ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১দিন পর শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দাযের করেন। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বাদী জানান, ১৪ই ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে বাড়ির পাশের কাঠ বাগানে খেলতে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি। এ সময় একই এলাকার সানোয়ার শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে যায়। সরলমনা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি তার অসৎ উদ্দেশ্য বুজতে না পেরে সানোয়ারের ঘরে যায়। পরে নুরুর সহযোগীতায় প্রথমে সানোয়ার ও পরে নুরু নিজেও মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় সহযোগীতা করে এলাকার আরো ১০-১২জন। ঘটনাটি ধামাচাপা দিতে মেয়েটিকে হত্যার হুমকী দেয় তারা। তাই ভয়ে ক্ষতবিক্ষত দেহ নিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পরে চোট্ট মেয়েটি। কিন্তু ঘটনার ২দিন পর তার শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকলে শিশুটিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বজনদের জানানো হয় শিশুটি ধর্ষিত হয়েছে।
পরে পরিবারের আশ্বাসে একে একে সবার নাম বলতে থাকে। বর্ণনা করে ঘটনার ভয়াবহতা। পরে স্থানীয়দের সহযোগিতা চাইলে ধর্ষক ছানোয়ারের আত্মীয় ও এ কাজে সহায়তাকারী নয়ন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিবারকে বিষয়টি ধামাচাপা দিতে নানাভাবে চাপ দেয়। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যার হুমকী দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার ১১দিন পর রূপগঞ্জ থানায় ৪জনকে নামীয় ও ৮-১০জনকে অঙ্গাত আসামী করে মামলা করেন তিনি। সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানা তিনি।
এসআর