ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:২০ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরে এতিম ও অনাথ শিক্ষার্থীদের জন্য কুরআন, বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার টুমচর মহিলা মাদ্রাসা হলরুমে শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ব্লাড ডোনেট ক্লাব তাদের প্রকল্প “এতিম শিক্ষা সিজন-৪” এর আওতায় এই আয়োজনটি পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এখলাসপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুন নবী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মোখলেসুর রহমান।
সংগঠনের সচিব এম ফারবেজ অনুষ্ঠানকে স্বাগত বক্তব্যে উদযাপন করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ইসমাইল হোসাইন রাসেল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এতিমদের মুখে হাসি ফোটানোর এই ধরনের আয়োজন প্রশংসার যোগ্য। তারা বন্ধু ব্লাড ডোনেট ক্লাবকে এরকম উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement