ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম
X
Advertisement

জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে শহরের মাছুয়া বাজার ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো আছে কি না, বাড়তি দাম রাখা হচ্ছে কি না এবং ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না—এসব বিষয় দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টি সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement