Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

সোনারগাঁওয়ে নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মী–সমর্থকদের বাড়িতে হামলা; আহত ৩

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৩৩০)

সোনারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন–এর কর্মী ও যুবদল নেতা আশরাফ প্রধানসহ তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর, গাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করা হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

গত শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুর ইউনিয়ন–এর প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী আশরাফ প্রধান জানান, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নিজের নিরাপত্তা চেয়ে তিনি শনিবার দুপুরে প্রতাপের চর এলাকায় এক সংবাদ সম্মেলন করেন এবং হামলার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান বলেন, ওই রাতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান–এর ভাতিজা, পিরোজপুর ইউনিয়ন কৃষক দল–এর সভাপতি দেলোয়ার বেপারী ও স্বপনের নেতৃত্বে মাহাবুব, জুয়েল, হান্নান বেপারী, রিয়ন, রিয়াদ, আবু সাইদ নোমানসহ ৭০–৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আশরাফ প্রধানের পাশাপাশি সমর্থক ইসমাইল, সালাউদ্দিন ও জিয়াউর রহমানের বাড়িতে ভাঙচুর করে।

এ সময় বাড়ির দরজা–জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে দুটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। পাশের বউ বাজার এলাকায় জিয়াউর রহমানের দোকানপাটও ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ৩০–৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশরাফ প্রধান।

হামলায় আশরাফ প্রধানের জামাতা আকাশ মিয়া, ভাগিনা লিমন ও ভাড়াটিয়া মিলন আহত হন। তাদের চিকিৎসা চলছে।

সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান আরও দাবি করেন, তিনি নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বর্তমান সাংসদের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন। রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তারা উভয় পক্ষই আত্মীয় স্বজন। নিজেরাই বিষয়টি মিমাংসা করে নেবেন।  

সোনারগাঁও থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছেন। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, আশরাফ প্রধান একজন সন্ত্রাস ও চাঁদাবাজ। হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

এইচএমআর/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close