ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ৯:১৩ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারজনের একদল মাস্ক পরিহিত ডাকাতের মধ্যে একজন কালো বোরকা পড়ে ছিল। তারা প্রথমে প্রবাসী বাবুল মিয়ার তিনতলা বাড়ির সামনে দুটি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, অপরটি বিস্ফোরিত হয়নি। এরপর দুজন ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে, আর দুজন বাহিরে ছিল। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতরা ওই বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।

বাবুলের মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী আমেরিকায় প্রবাসে থাকেন। তিন তলা বাড়ির নিচের দুটি তলায় ভাড়াটিয়া থাকেন। তিনতলা পুরোপুরি পরিবারের সদস্যদের বসবাসের জন্য ব্যবহৃত হয়। বিকেল ৪টার দিকে মুখোশ পরিহিত দুইজন ডাকাত হাতবোমা বিস্ফোরণের পর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির সকল ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর পার্বতীকে শারীরিকভাবে বাঁধা দিয়ে মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তারা আলমারি খুঁজে স্বর্ণালঙ্কার এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়েছি। একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝