ফেনীর সোনাগাজীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস কার্য সহকারী মোঃ নাছিরকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টিম ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।
দুদকের অভিযানের সময় ঘুষের এক লাখ টাকাসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস কার্য সহকারী নাছিরকে গ্রেফতার করা হয়।
অভিযোগ রয়েছে, ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ পাঁচটি ব্রিজের কাজের বিপরীতে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। তার প্রেক্ষাপটে অভিযান পরিচালনা করা হয়। তার নিকট হতে এক লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। টাকাটি তার অফিস কার্য সহকারীর কাছে ছিল। দুদক দুজনকেই গ্রেফতার করেছে।
এ বিষয়ে সাব ঠিকাদার মোঃ হুমায়ুন কবীরের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে।
নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ বলেন, অভিযোগ রয়েছে ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ পাঁচটি ব্রিজের কাজের বিপরীতে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই প্রেক্ষাপটে আমরা অভিযান পরিচালনা করি। তার নিকট থেকে এক লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। টাকাটি তার কার্য সহকারীর কাছে ছিল। আমরা দুজনকেই গ্রেফতার করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটি/আরএন