ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ২:৩৮ পিএম
X

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়েছে এই ১৮ জনকে। কোনো বৈধ নথিপত্রও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলের দিকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। তারপরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে- তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। দীর্ঘ দিন সেখানে থাকতেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। একপর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব বিষয়ক বৈধ নথিপত্র দেখতে চাইলে, তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।

হাওড়া স্টেশনে আনার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলেও, তারা কোনো উত্তর দিতে রাজি হননি।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝