ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুড়িগ্রামকে আধুনিক জনপদে রূপান্তর করাই প্রধান লক্ষ্য: ড. আতিক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম
X

কুড়িগ্রাম-২ আসনের নবাগত সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেছেন, অবহেলিত কুড়িগ্রামকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুল রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা।

পরবর্তীতে তিনি চাঁন্দামারী এলাকায় একটি ইফতার পার্টিতে যোগ দেন

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝