ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ সেলুন মালিক মিন্টু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ৪ দিন চিকিৎসাধীন থাকার পরে মঙ্গলবার বিকেলে মারা যান মিন্টু। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারী বিকেল ৫টার দিকে মিন্টুর মালিকানাধীন সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হয়েছিল। যার মধ্যে গুরুত্বর দগ্ধ সেলুন মালিক মিন্টুকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

নিহত মিন্টুর ভাই ঝন্টু জানান, মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা গেছে। তারা এখন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে রয়েছেন।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপ লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারনা সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিলো। সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছিল।

এ বিষয়ে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের আবাসিক মেডিকেল অফিসার শাওন বিন রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝