ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেজর হাফিজ মন্ত্রী হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম
X

ভোলা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আনন্দে ভাসছে লালমোহন।

মঙ্গলবার বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় চত্বরে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পৌর এলাকা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা একজন আরেকজনকে রঙ দিয়ে রাঙিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন। এরপর সন্ধ্যায় লালমোহন উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে লালমোহন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্ত্রী হওয়ায় লালমোহনসহ সমগ্র ভোলায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন মেজর হাফিজ। আমরা লালমোহনবাসীর পক্ষ থেকে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

এ সময় লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝