ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০ ককটেল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১১:১৮ এএম
X

মুন্সীগঞ্জে পরিত্যক্ত এক বাড়ি থেকে ৩০টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) জানায়, বাঘাইকান্দি এলাকায় রাকিব হোসেন ওরফে রকি মেম্বার, আমির সরকার, হুমায়ন বেপারীসহ নির্বাচনকালীন সহিংসতা করার জন্য উদ্ধারকৃত ককটেল মজুত করেছিল। রাকিব মেম্বার স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি মৃণাল কান্তি দাসের অনুসারী ছিলেন তিনি।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প জানায়, রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনা বাহিনীর নেতৃত্বে এনএসআইসহ যৌথ অপারেশন চালিয়ে চরকেওয়ারের বাঘাইকান্দি এলাকার আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দুই বালতিতে রাখা ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেল আইনী প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝