ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জ-৫ আসনে পরাজিত প্রার্থী সিরাজুল মামুনের পুনরায় ভোট গণনার দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম
X

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ফলাফল বদলে দেয়া হয়েছে বলে উল্লেখ করে এ আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন। 

শনিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানান। ভোটে অনিয়ম ও ফলাফল বদলে দেয়ার অভিযোগ এনে ইতিপূর্বে তিনি নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে এবিএম সিরাজুল মামুন অভিযোগ করেন, নির্বাচনের রাতে শুরুতে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন এবং কিছু টেলিভিশন চ্যানেলেও তাকে বিজয়ী হিসেবে দেখানো হয়। ১২টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে ধারাবাহিকভাবে ফল প্রকাশ বন্ধ হয়ে যায়। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করেও আর কোনো ফল পাওয়া যায়নি। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

একই সঙ্গে তিনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। নবনির্বাচিতদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এবং সহিংসতা বা কর্মীদের ওপর হামলা-হুমকি থেকে বিরত থাকতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী প্রমুখ।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝