ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাগুরা-১: ৩০ বছর পর বিজয়ী বিএনপির মনোয়ার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মনোয়ার হোসেন খান। তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব। প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে কোনো বিএনপি প্রার্থী বিজয়ী হলেন, তাও আবার বিশাল ব্যবধানে।

সংসদীয় আসন ৯১, মাগুরা-১ আসনে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এম এ মতিন জাতীয় পার্টি থেকে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী মজিদ উল হক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর থেকে ধারাবাহিকভাবে আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ-এর দখলে ছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াইটি হয়েছে বিএনপির মনোয়ার হোসেন খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আব্দুল মতিনের মধ্যে।

বর্তমান মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮৩,৬৬৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮,০৩৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. নাজিরুল ইসলাম (হাতপাখা) ১৩,৩৩৫ ভোট, জাকির হোসেন মোল্লা (লাঙ্গল) ১,৭২৫ ভোট, শম্পা বসু (মই) ১,১৮৫ ভোট, কাজী রেজাউল হোসেন (ডাব) ৮০৬ ভোট এবং মো. খলিলুর রহমান (ট্রাক) ২৮৬ ভোট পেয়েছেন।

মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা-১ আসনটি বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছেন। আমি সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত মাগুরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।

আসনটিতে মোট ভোটার ৪,৩০,৭৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১২,১২৯ জন এবং মহিলা ভোটার ২,১৩,১১৬ জন।

এস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝