ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তোষ জামায়াতের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম আপডেট: ১৩.০২.২০২৬ ৭:০৫ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অসন্তোষ প্রকাশ করা হয়।

দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, দিনভর ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে অংশ নেওয়ার জন্য নাগরিকদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

তবে ফলাফল সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে ‘সন্তুষ্ট নয়’ বলেও জানানো হয় পোস্টে। এতে অভিযোগ করা হয়, বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনক ভাবে পরাজিত হয়েছেন। পাশাপাশি বেসরকারি ফলাফল ঘোষণায় বার বার অসঙ্গতি ও গরমিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশ বড় একটি দলের পক্ষে ঝুঁকে পড়ার ইঙ্গিত- এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে জামায়াত। ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝