ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে ১০২ বছরের চান বানু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
X

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পালকিতে চড়ে কেন্দ্রে গেলেন ১০২ বছর বয়সী বৃদ্ধা চান বানু। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার একটি ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন চান বানু। নিজ বাড়ি থেকে কয়েকজন স্বজনের সহযোগিতায় তাকে পালকিতে করে ভোটকেন্দ্রে নেওয়া হয়। শতবর্ষী এই ভোটারকে এক নজর দেখতে কৌতূহলী জনতা ভিড় করেন কেন্দ্রের সামনে।

চান বানুর পরিবারের সদস্যরা জানান, তিনি সবসময়ই জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আসছেন। শারীরিকভাবে দুর্বল হলেও এবারের নির্বাচনেও ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবারের সদস্যরা পালকির ব্যবস্থা করেন।

ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, বয়োজ্যেষ্ঠ ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। চান বানুকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

স্থানীয়রা বলেন, ১০২ বছর বয়সেও তার ভোট দেওয়ার আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। এটি নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ-২ আসনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝