ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেশিশক্তির জোরে ভোটে কাউকে জয়ী হতে দেয়া হবে না: সারজিস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৩:৫০ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেছেন, 'পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত করলে আমরা কাউকে জয়ী হতে দিবো না।'

বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট নিজের ভোট দেন তিনি।

পরে সারজিস আলম সংবাদ কর্মীদের বলেন, 'আমি উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁ তে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাবো। জনগণের মতামতের উপরে আমরা যেন আস্থা রাখি৷ ভোটগ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।'

তিনি বলেন, 'গত কয়েকদিনে আমরা বিএনপির নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোনো অভিযোগ থাকবে না।'

তিনি আরও বলেন, 'তবে জনগণের উপর আমাদের আস্থা থাকবে। সারাদেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১ দলীয় ঐক্যকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।'

সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের আশা প্রকাশ করেন সারজিস আলম।। 

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝