কামরাঙ্গীরচরে অবস্থিত সৃষ্টি স্কুল, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় ও জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনেক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেই সাথে অনেক সেনা সদস্যদের উপস্থিতি ও টহলরত ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসব কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন ভোটাররা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানিশ জীবনের প্রথম ভোট দিয়েছেন। নবনির্বাচিত সরকারের কাছে তার প্রত্যাশা পর্দানশীল নারী। তৌসিফ চান শিক্ষা সঠিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তা।
মো. শাহজাহান (৪৮) ভোট দিয়ে বলেছেন, 'এমন কখনও দেখি নাই। কোনো ঝামেলা নাই, গন্ডগোল নাই। যেই ক্ষমতায় আসুক আমরা চাই শান্তি। খুনখারাপি, অশান্তি চাই না।'
এই কেন্দ্রগুলোতে বেলা ১২টা পর্যন্ত গড়ে ৩৩ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে জবেদা খাতুন কেন্দ্রে ৩৪ দশমিক ৫৫ শতাংশ, আশরাফাবাদ কেন্দ্রে ৩২ দশমিক ০৫ শতাংশ এবং সৃষ্টি স্কুল কেন্দ্রে ৩৩ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারবৃন্দ।
এএইচ/এমএ