ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামায়াত নেতাদের সঙ্গে গোপন বৈঠক: প্রিজাইডিং অফিসারসহ প্রত্যাহার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম
X

পাবনার চাটমোহরে মধ্যরাতে জামায়াত নেতাদের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। গোপন বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে।

প্রত্যাহারকৃত মো. সুজন মাহমুদ (রাকাব হান্ডিয়াল শাখার কর্মকর্তা) চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। তবে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারকৃত দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারের নাম জানা যায়নি।

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতা আওয়ালসহ কয়েকজন বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার সুজন মাহমুদের সঙ্গে গোপন বৈঠক করেন।

এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হয়।

ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিজাইডিং অফিসার সুজন মাহমুদসহ দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেন।

জামায়াত নেতাদের মধ্যরাতে প্রিজাইডিং অফিসারের সঙ্গে গোপন বৈঠকের ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন, আলোচনা-সমালোচনা এবং গুঞ্জন সৃষ্টি হয়েছে।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝