ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বদলগাছীতে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৬:৩২ পিএম
X

জয়পুরহাট ক্যাম্পের র‍্যাব সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার বদলগাছী থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে।

বুধবার সকালে বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া এলাকা থেকে এসব ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ঝারঘড়িয়া গ্রামের জনৈক মো. সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পাশের গলিতে (চকতারের মোড় থেকে কাশাইল মোড়গামী পাকা রাস্তার উত্তর পাশে) পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, একটি প্লাস্টিকের বস্তার ভেতরে কাগজের কার্টনে রাখা ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা এবং বোমা তৈরির ৪০০ গ্রাম রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমা ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পাশের সরিষা ক্ষেতে একটি ফাঁকা স্থানে স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

উদ্ধারকৃত আলামত ধ্বংস করার পর বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানায় র‍্যাব। কী উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি র‍্যাব।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝