Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

ঢাকা-১৯ এ প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৩৯)

রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৯ এ (সাভার-আশুলিয়া) সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। 

বুধবার সকাল থেকেই উপজেলার ২৭৫ টি ভোটকেন্দ্রের নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে এসব নির্বাচনী সরঞ্জামদি পাঠানো হয়।

এবার ঢাকা-১৯ এ ভোটের দিন কেন্দ্রগুলো নিরাপত্তায় ৬ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ঢাকা-১৯ আসনে ২৭৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ১০ প্লাটুন আর্মি, র‌্যাব ১ প্লাটুন, বিজিবি ৪ প্লাটুন, ৫০টি মোবাইল টিম, ডিবি পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার নিয়োজিত থাকবে।
 
ভোটারদের নিরাপত্তায় ৩৮টি কেন্দ্রে ব্যাটালিয়ান আনসার, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যদের সাথে ও ১৩ জন করে আনসার, গ্রাম পুলিশসহ ৬ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এসব সরঞ্জাজামাদির মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

সরজমিনে ঢাকা-১৯ আসনের সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিতে নির্দিষ্ট ভ্যেন্যুতে আসা শুরু করেন। ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে কেন্দ্রভত্তিক ভোটারতালিকাসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গাড়িতে করে এসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্য ও পুলিশ। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তারা।

সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন, ৩ লাখ ৬৭ হাজার ১৬৫ জন নারী এবং ১৩ জন হিজরা। এছাড়া পোষ্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ৫ হাজার ৫১৫ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৭৪১ জন এবং নারী ৭৭৪ জন।

ঢাকা-১৯ আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (ধানের শীষ), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সারওয়ার্দী (ছাতা), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিলশানা পারুল (শাপলা কলি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারী (আম), বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল (হারিকেন), জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম (লাঙ্গল) ও গণঅধিকার পরিষদের (জিওপি) শেখ শওকত হোসেন (ট্রাক)। এদের মধ্যে মূল লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে জামায়াত সমর্থীত ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের। 

ওএফ/এসআর





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close