ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঠাকুরগাঁওয়ে টাকাসহ জেলা জামায়াত আমিরের আটক ‘সাজানো নাটক’: জামায়াত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম
X

অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এ মন্তব্য করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটি উচ্চ নিরাপত্তা সংবলিত স্থানে এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলকে বিতর্কিত করতেই এ ধরনের অপপ্রয়াস চালানো হচ্ছে।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, পুরো ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভেঙে ফেলেছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।

জোবায়ের আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ কাজ উদ্দেশ্যপ্রণোদিত। একদল লোক ইচ্ছাকৃত ভাবে এ ধরনের নাটক সাজাচ্ছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝