ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে গাঁজাসহ দুই মাদক চোরাকারবারি আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির নিয়মিত টহল ও যানবাহন তল্লাশির সময় এক কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলায় স্থাপিত নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প (বাগোয়ান কে সি ভি এন উচ্চ বিদ্যালয়) থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে চরশাধিপুর এলাকায় পাকা সড়কে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. জামাল উদ্দিন (৩৫), পিতা—মৃত আতাহার আলী, হোসেনাবাদ এলাকা এবং মো. রাকিব হাসান (২২), পিতা—মো. আবু বক্কর সিদ্দিক, দফাদারপাড়া এলাকা। উভয়েই দৌলতপুর থানার বাসিন্দা।

বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে ভারতীয় এক কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআই/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement