ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে ডিসির বাস ভবনের সামনে ককটেল নিক্ষেপ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
X

এবার গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর বাস ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। আরও আগে, ১২ ডিসেম্বর/২৫ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও, আইনশৃঙ্খলা বাহিনী এখনও এর কোনো কুলকিনারা করতে পারেনি।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝