নির্বাচন আচরণবিধি লংঘণ করার অপরাধে সিরাজগঞ্জে এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মঙ্গলবার সকাল ৭টায় প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয় কিন্তু তারপরেও অর্ধ শতাধিক নারী নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান সিরাজগঞ্জ জেলার কামারখন্দের আব্দুল মমিন। এ অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ। আব্দুল মমিন নামের এক বিএনপি নেতা কয়েকজন নারীকে নিয়ে মাঠে নামিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এবি/ এসআর