ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বাধীনতার প্রশ্নে আপস নয়: মির্জা ফখরুল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
X

বাংলাদেশের নেতৃত্ব এমন কারও হাতে যেতে পারে না, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রশ্ন, “যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ কী নিরাপদ হতে পারে? তারা দায়িত্ব কীভাবে নেবে?”

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের বিষয় নয়, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, দেশ কি অতীতের দিকে যাবে, নাকি সামনের দিকে এগোবে- সে সিদ্ধান্ত এখন জনগণের। স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন এবং বিএনপি সেই ধারার দল। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং নারীদের শিক্ষায় অবদান উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সময়ে দেশের অর্থনীতি অগ্রগতির পথে ছিল। তার ভাষ্য, দলটি স্থিতিশীল অর্থনীতি ও মানুষের চাহিদা পূরণে সক্ষম।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, অতীতে যেমন তারা দেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

জনসভায় উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

এইচসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝