ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে নিজেদের রায় জানাতে হবে: মির্জা ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম
X

রাষ্ট্র সংস্কারে যারা বিশ্বাস করেন, তাদের ‘হ্যাঁ’ ভোটে রায় জানাতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীতে খারাপ লোকদের কারণে রাষ্ট্র ধ্বংসের মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতি থেকে দেশকে সঠিক পথে ফেরাতে সংস্কারের কোনো বিকল্প নেই। এ জন্যই পরবর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমেই স্পষ্ট হবে কারা দেশের প্রকৃত সংস্কার চায় আর কারা চায় না। যদিও গণভোট বিষয়ে অনেকের এখনো পরিষ্কার ধারণা নেই, তবে দেশ গড়তে চাইলে অবশ্যই ‘হ্যাঁ’ বাক্সে সিল দিতে হবে।

নিজের নির্বাচনি এলাকার মানুষের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য বিশেষ কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।

কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ইশতেহারের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মফ করে দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন এনজিও থেকে নেওয়া মায়েদের ঋণও মকুফ করার পরিকল্পনা আমাদের রয়েছে। এ ছাড়া দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ফখরুল বলেন, এই দেশে ‘সংখ্যালঘু’ বলতে কিছু নেই। আমরা সবাই এই রাষ্ট্রের সমান নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে সাহসের সঙ্গে দাঁড়ান। বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝