ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম
X

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও চারজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতি নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম। আহতরা হলেন অটোভ্যানচালক মাগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও এক যাত্রী। তবে তাঁর নাম জানা যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, শুক্রবার সকালে নিমগাছী থেকে একটি ইটবোঝাই ট্রাক ভূঁইয়াগাঁতির দিকে যাচ্ছিল। আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় ট্রাকটি পেছন থেকে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়।

আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে।

এবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝