ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়: নাহিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৭:০৩ পিএম
X
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম বিভিন্ন জায়গায় অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। নাহিদ ইসলামের দাবি, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় পুরো নির্বাচনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তিনি এসব বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে। কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে।

নাহিদ গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বলেন, অধিকাংশ গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে।

এর আগে সকালে মাটির মসজিদ এলাকায় নারী ভোটার সমাবেশে অংশ নেন তিনি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement