ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম
X

ফেনীর মহিপাল এলাকায় অবস্থিত এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালসহ ২ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি দুই লক্ষ পনের হাজার আটশত টাকা।

অভিযানে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ ও আতশবাজি জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আতিকুর রহমানকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত এস.এ পরিবহনে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এবং বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে উদ্ধারকৃত মালামাল জব্দ করে ফেনী জেলাখানাস্থ বিজিবি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে মালামালের সিজার লিস্ট প্রস্তুত করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, বিজিবি বর্তমানে নির্বাচন ডিউটিতে নিয়োজিত থাকলেও একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝