ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে এনসিপির নির্বাচনী পথযাত্রা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
X

পঞ্চগড়ে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের পক্ষে শাপলা কলি এবং ‘হ্যাঁ’ ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সন্ধ্যার আগে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে ভোটের গাড়িতে উঠে নির্বাচনী পদযাত্রার শুরুতে তিনি স্থানীয়দের শাপলা কলিতে ভোট এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

সজীব ভূঁইয়া বলেন, “আমরা ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সুশাসন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানাতেই এই কর্মসূচি। কক্সবাজারে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের পদযাত্রা শুরু হয়। আজ আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে পঞ্চগড়ে অবস্থান করছি।”

তিনি আরও বলেন, “পঞ্চগড়-১ আসন তথা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী আমাদের সবার প্রিয় সারজিস আলম ভাই। এখানে আপনারা দেখছেন জেলা জামায়াতের আমীর, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আমরা সারজিস আলম ভাইয়ের শাপলা কলি প্রতীকে ভোট চাইবো এবং সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো। এখন থেকেই আমাদের পদযাত্রা শুরু হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন।”

পরে তিনি পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় বাজার এলাকায় পথসভায় যোগ দিতে নেতাকর্মীদের সঙ্গে যাত্রা শুরু করেন।

নির্বাচনী পদযাত্রার শাপলা কলির ভোটের গাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইনসহ জামায়াত, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝