ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২৬ শের নির্বাচন ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন: মামুনুল হক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
X

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেছেন, এবার ২৬ শে নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের কাছে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার নির্বাচন।

সোমবার সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজের-মাদারীপুর) সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, “ইনশাআল্লাহ আমরা হাতে হাত রেখে এগিয়ে চলছি। বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখছি, মানুষ যারা ১৭ বছর ভোট দিতে পারেনি তারা ১১ দলীয় প্রার্থীদের ব্যালটে সিল মারার জন্য হাত পাকিয়ে বসে আছে। তারা দাঁড়িপাল্লা, রিকশা, শাপলা, কলি, দেয়াল ঘড়ি, ছাতা, ঈগল পাখিতে সিল মারবে। গোটা বাংলাদেশের মানুষ আজ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার জন্য এক জাগরণ সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা এ্যাড. শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় নেতাকর্মীবৃন্দ।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝