ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতদিয়া শাহ মখদুম ফেরিতে আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া চার নম্বর ফেরিঘাটে শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিতে থাকা বাস, ট্রাক দ্রুত ফেরি থেকে পল্টনে নামিয়ে ফেলা হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক তিনটা ৪০ মিনিটের দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার নম্বর ফেরিঘাটে দাড়িয়ে থাকা শাহ মখদুম ফেরিতে এস বি, পূর্বাশা বাস সহ বেশ কয়েকটি ট্রাক ফেরিতে উঠার পর হঠাৎ করে ফেরির সাইলেন্সর পাইপের ভেতর থেকে আগুন বের হতে শুরু করে। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘক্ষণ আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে ফেরিতে থাকা যানবাহনগুলোকে দ্রুত পল্টুনে সরিয়ে নেওয়া হয়। 

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দ্রুত ঘটনা স্থলে আসেন। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তারা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কার করার সময় ইঞ্জিনের সাইলেন্সর দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হয়। দ্রুত ব্যবস্থা ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটির পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝