ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামায়াত আমীরের বিচার দাবিতে পঞ্চগড়ে ঝাড়ু মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ড. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় ঝাড়ু মিছিল করেছে বিভিন্ন পেশার নারী কর্মীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা ও বোদা পৌরসভার কর্মজীবী নারী এবং সাধারণ মা-বোনেরা ব্যানার হাতে আয়োজিত ঝাড়ু মিছিলটি উপজেলা সদরের ধানহাটি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা এসময় কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে, “ছি ছি শফিক, জামাত শিবির মোনাফেক”, “মোনাফেকের ঠিকানা এই বাংলায় হবেনা”, “নারী চায় হিস্যা, শফিক বলে বেস্যা” ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া ময়দানদীঘি ইউনিয়নের ভিমপুকুর এলাকার গ্রামীণ স্বাস্থ্যকর্মী আরিফা আক্তার মণি জানান, “জামায়াতের আমীর শফিকুর রহমানের স্ত্রী যিনি ডাক্তারী পেশায় জড়িত, কর্মজীবী নারীদের বিষয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। একজন নারী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে বিচার দাবি করি।”

বোদা পৌরসভার নগরকুমারী এলাকার গৃহিনী কাজলরেখা বলেন, “কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের মন্তব্যকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং তাকে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাই।”

এর আগে উপজেলা ও পৌর এলাকা থেকে কয়েকশত নারী দলবদ্ধ হয়ে বোদা ধানহাটিতে জড়ো হন। পরে সেখান থেকে তারা এই ঝাড়ু মিছিল শুরু করেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝