ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্যামিলি-কৃষক কার্ড নয়, জনগণকে এন্টি-চাঁদাবাজি কার্ড দেওয়া হোক: হাসনাত আব্দুল্লাহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৬:১২ পিএম
X
Advertisement

জনগণকে ফ্যামিলি ও কৃষক কার্ড নয়, এন্টি-চাঁদাবাজি কার্ড দেওয়া হোক। একই সঙ্গে জনগণের ভাগ্য পরিবর্তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো বিকল্প নেই। আর নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তারা যেন পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসেন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

জামায়াত-এনসিপি ১১-দলীয় জোটের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দিনাজপুর-৫ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ডা. আব্দুল আহাদকে বিজয়ী করার লক্ষ্যে শাপলা কলি প্রতীকে ভোট চান। নির্বাচনী পদযাত্রার মাধ্যমে প্রথমবারের মতো পার্বতীপুরে আসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দিনাজপুর-৫ আসনের এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েমসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement