ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ-অফিস ভাংচুর, আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
X

সাভারের আশুলিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী ব্যানার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকার হাসান কলোনি এলাকায় বিএনপির পার্টি অফিসে এ ভাংচুরের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলো- আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য কিবরিয়া সরকার, তার ছেলে তৌহিদ সরকার, হায়দার, খোরশেদ আলমের ছেলে মোকসেদুর রহমান ও আলম পারভেজ বুলেট।

স্থানীয়রা জানায়, ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর ব্যানার নিয়ে তার সমর্থক কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনী অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষ এবং হামলার ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় থানায় লিখিত অভিযোগ না করায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, নির্বাচনী প্রচারনার সময় ব্যানার ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ভাংচুর এবং লুটপাটের কোন ঘটনা ঘটেনি। এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝