ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে নিহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
X
Advertisement

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) এবং নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া (সুইট) (৫০)। চান মিয়া (সুইট) পেশায় কৃষক এবং আজিজার রহমান আনসার সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তাঁর মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়া সড়কের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement